Sunday, 30 April 2023
দুঃসময়ের শেক্সপীয়র
“It is extremely important for people during the war to survive not only physically, but spiritually and mentally as well. We keep reading Shakespeare because we need something that helps us to feel that life is worth living. The famous ‘to be or not to be’ has often been used during wartime, because the nation has decided ‘to be’ since the very first day of invasion.”
নাতালিয়া টুরকুট
ইউক্রেন শেক্সপীয়র সেন্টার এর পরিচালক
২২ এপ্রিল, ২০২৩ "দি গার্ডিয়ান" পত্রিকায় প্রকাশিত খবর [এখানে লিঙ্ক]
Monday, 24 April 2023
শেক্সপীয়রের জন্মদিবসে শুভেচ্ছা
২৩ শে এপ্রিল শেক্সপীয়রের জন্মদিবস। ঈদের কারনে শেক্সপীয়র ক্লাব কোনো বিশেষ আয়োজন রাখতে পারেনি। আশা করি ২০২৪ সালে শেক্সপীয়রের জন্মদিবস আমরা আরো একটু গোছালো ভাবে উদযাপন করতে পারবো। পাশের ছবিতে শেক্সপীয়র-কে পরিবারের সদস্যদের সাথে নাটক পাঠরত দেখা যাচ্ছে। এআই - সৃষ্ট ছবিটি ১৯ শতকের একটি এনগ্রেভিং এর ওপর ভিত্তি করে রচিত। এটি নেয়া হয়েছে ফলজার শেক্সপীয়র লাইব্রেরী-র ওয়েবসাইট থেকে। ঢাকা শেক্সপীয়র ক্লাব সভাপতি মামুনুর রশীদ সকল শেক্সপীয়র অনুরাগী-কে শুভেচ্ছা জ্ঞাপন করছেন এবং ক্লাবের জন্য নতুন ভাবনা প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন।
Thursday, 13 April 2023
"শেক্সপীয়রওয়ালা" - ঢাকা শেক্সপীয়র ক্লাব উদ্বোধন
আজ পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ।
আপনাদের সবার উপস্থিতিতে বৈশাখের রৌদ্রতপ্ত সকালে শেক্সপীয়র ক্লাব অফ ঢাকা "শেক্সপীয়রওয়ালা" নামে অভিষিক্ত হয়ে যাত্রা শুরু করছে। আপনাদের প্রত্যেকের উপস্থিতিতে এই সাদামাটা আয়োজন উচ্ছল হয়ে উঠেছে।
"শেক্সপীয়রওয়ালা" বিশ্বাস করে নতুনের হাত ধরে বঙ্গীয় শেক্সপীয়রকে আমরা নতুন করে আবিষ্কার করবো, যে আবিষ্কারের স্বাদ একদা বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মধুসূদন, রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল, গিরিশচন্দ্র ঘোষ নিয়েছিলেন। সেই রসনাবিলাস ব্রাত্যজনের উপযোগী করে তুলেছেন উৎপল দত্ত, শামসুর রাহমান, মমতাজউদ্দীন আহমেদ, খোন্দকার আশরাফ হোসেন, নাজমা জেসমিন চৌধুরী, সৈয়দ শামসুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, মামুনুর রশীদ প্রমূখ গুনীজন। কত নাম জানা-নাজানা ব্রাত্যজন দূর সাগরপারের এই শিল্পীকে জীবনের আনন্দ বেদনার সাথে মিলিয়ে নিয়েছেন।
ব্রাত্যজনের শেক্সপীয়রকে আমাদের কোলাহলে স্বাগতম !
Subscribe to:
Comments (Atom)